মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

উত্তরপূর্ব দিল্লির মজপুর এলাকার একটি ডে কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটেছে

চড়-লাথিতে ফাটলো তিন বছরের শিশুর কানের পর্দা, সিসিটিভিতে ভয়ংকর দৃশ্য

চড়-লাথিতে ফাটলো তিন বছরের শিশুর কানের পর্দা, সিসিটিভিতে ভয়ংকর দৃশ্য

ভারতের দিল্লির এক ডে কেয়ার সেন্টারে এক শিশুকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে, ভাইরাল এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডে কেয়ার সেন্টারের এক শিক্ষিকা ছোট শিশুটিকে চেয়ারে বসা অবস্থায় পা দিয়ে লাথি দিচ্ছেন এবং চড় দিচ্ছেন। এতে শিশুটির কানের পর্দা ফেটে যায় ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান শিশুটির বাবা।

পরবর্তীতে শিশুটির অভিভাবক সিসিটিভি ফুটেজে বাচ্চাকে নির্যাতনের ওই রোমহর্ষক ভিডিও দেখে ফেললে বিষয়টি জানাজানি হয়। তিন বছর বয়সী শিশুটির বাবা বলেন, প্রতিদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন থেকেই স্কুলের (ডে কেয়ার সেন্টার) কথা ভেবে আর সে কান্না থামাতে পারে না।

উত্তরপূর্ব দিল্লির মজপুর এলাকার একটি ডে কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটেছে। সিসিটিভির আরেকটি ফুটেজে দেখা যায়, অন্য আরেকজন নারী (কেয়ারটেকার হতে পারেন) তীব্রভাবে শিশুটিকে ধরে ঝাঁকাচ্ছেন।

দিল্লি পুলিশ এ ঘটনায় পোসকো আইনে একটি মামলা নথিভুক্ত করেছে। মামলায় ওই ডে কেয়ার সেন্টার ও স্কুলটির পরিচালক সুনিতা বানসাল, অধ্যক্ষ নীলাম, শিক্ষক সিমরান ও পূজা। এ ঘটনায় অভিযুক্ত এক কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শিশুটির বাবা বলেন, সে প্রতিদিন সকালে ঘুমে থকে উঠেই কান্না শুরু করে। সে ভাবে তাকে আমরা স্কুলে পাঠিয়ে দেবো। সে কান্না থামায় না। আমি জানি না তার এ ট্রমা থেকে বেরিয়ে আসতে কতদিন লাগবে। তিনি জানান, চিকিৎসকরা বলেছেন শিশুটির কানের ফেটে যাওয়া পর্দা এখনও সেরে ওঠেনি এবং তারা এখনও সিটি স্ক্যান করাতে ভয় পাচ্ছেন।

তিনি বলেন, তার কানের ব্যথা এখনো কমছে না। সে এই ব্যথা সহ্য করতে পারছে না। নতুন করে টেস্টও করাতে পারছি না কারণ সে মেশিনগুলোর শব্দে আতঙ্কিত হচ্ছে।

এই সমস্যা তারা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, একদিন যখন সে স্কুল থেকে ফিরলো তার মাথা ঘুরাচ্ছিল এবং সে বমি করলো। আমরা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাই। তার দুই চোখেই জ্বালাপোড়া ছিল। তখন চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলেন।

আরও

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

আন্তর্জাতিক

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ৮ বছর বয়সী এক শিশুর ওপর দিয়ে এক নারী গাড়ি চালিয়ে দিয়েছেন। দুর্ঘটনায় ওই...

২০২৬-০৮-৩১ ০৮:৩৫

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (...

২০২৬-০৮-৩১ ০৮:৩০

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইর...

২০২৬-০৮-৩০ ২১:১০

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ডিপোতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অ...

২০২৬-০৮-৩০ ১২:০৫

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও ভেনেজুয়েলার তেল কেন দরকার

আন্তর্জাতিক

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও ভেনেজুয়েলার তেল কেন দরকার

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত জানুয়ারিতে অপহরণ করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। ত...

২০২৬-০৮-৩০ ০৯:৪৪

আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আন্তর্জাতিক

আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করেছে ইরান। শুধুমাত্র চলতি বছরের শুরু থেক...

২০২৬-০৮-৩০ ০৯:৪২