সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চাঁদপুরে খাল খনন শেষে ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

চাঁদপুরে খাল খনন শেষে ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

চাঁদপুর মতলব উত্তরে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

জানা যায়, মতলব উত্তর উপজেলার পানি নিস্কাশনের খাল পুনঃখনন কাজের মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত ৩.৫ কিলোমিটার খাল খননের জন্য ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়। ওই বরাদ্দের অব্যবহৃত টাকা ফেরত দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজ প্রশংসায় করছে।

স্থানীয় যুবক ফারুক হোসেন জানান, প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল। খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে। একই সঙ্গে স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।

আরও

ফেনীর রামপুর এলাকায় বাসে মিললো ৩০ কেজি গাঁজা ধরা পড়লো মাদক কারবারি

সারা দেশ

ফেনীর রামপুর এলাকায় বাসে মিললো ৩০ কেজি গাঁজা ধরা পড়লো মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে...

২০২৬-০৮-০৩ ১৮:১৬

লালমনিরহাটে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সারা দেশ

লালমনিরহাটে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২) নামে এক য...

২০২৬-০৮-০৩ ১৮:১৫

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সারা দেশ

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা দেশের মালিক নন, বরং তারা দেশের ১৮ কোটি জনগণের প্রকৃত সেবক বলে মন্তব্য করেছেন ভূমি এবং প...

২০২৬-০৮-০৩ ১৮:১৪

‘চুরি’ হওয়া ৩ মাসের শিশুকে ফেরিঘাট থেকে উদ্ধার, পরে জানা গেল সঙ্গে ছিলেন মা

সারা দেশ

‘চুরি’ হওয়া ৩ মাসের শিশুকে ফেরিঘাট থেকে উদ্ধার, পরে জানা গেল সঙ্গে ছিলেন মা

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল CCIC কর্তৃক ৩ মাস বয়সী "চুরি হওয়া নবজাতক উদ্ধার, মাগুরা জেলা পুলিশ ও...

২০২৬-০৮-০৩ ১৮:১৩

ফেনীতে আল আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

সারা দেশ

ফেনীতে আল আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

​ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালটির অপারেশন থি...

২০২৬-০৮-০৩ ১৮:০৭

জীবননগরে অবৈধ টয়লেট্রিজ কারখানা সিলগালা: লাখ টাকা জরিমানা

সারা দেশ

জীবননগরে অবৈধ টয়লেট্রিজ কারখানা সিলগালা: লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে এবং ভুয়া তথ্য ব্যবহার করে লাইসেন্স ছাড়াই টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরা...

২০২৬-০৮-০৩ ১৮:০৬