বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝুঁকিপূর্ণ উপকূলীয় টেকসই জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা

ঝুঁকিপূর্ণ উপকূলীয় টেকসই জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা

স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও প্রশমন ব্যবস্থার প্রয়োজনীয়তা, টেকসই সমাধান এবং সকলের অন্তর্ভুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতার ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে একমত হয়েছেন। উপজেলার সকল এনজিওদের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করার জন্য একমত হন তারা।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে 'অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও লিঙ্গ ক্ষমতায়নের মাধ্যমে সহনশীলতা গড়ে তোলা' শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় একমত হন। এ সময় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী শিকদার, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, প্রজেক্ট কো- অর্ডিনেটর শারমিন আরা লিনা, প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডু 
প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন এবং জীবিকাগত সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আলোচনায় দুর্যোগ প্রস্তুতি, পরিবেশবান্ধব জীবিকা, নিরাপদ পানি, স্যানিটেশন, সামাজিক সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সহনশীল ও টেকসই উপকূল গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকূলীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬