বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোরে কৃষক-জনতার অবস্থান কর্মসূচি

ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোরে কৃষক-জনতার অবস্থান কর্মসূচি

ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

সোমবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

এছাড়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি যৌক্তিক এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 তিনি বলেন, সরকার সারা দেশে খাল খননের কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি ভবদহ এলাকায় টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণাও দেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকার দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।
 

বক্তারা বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভবদহ এলাকার কৃষিজমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আমডাঙা খালের জরুরি সংস্কার,খরনিয়া সেতুর পাশের আড়বাঁধসহ অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা অপসারণ,বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়ন এবং নদী-খাল-বিলের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। 

বক্তারা অভিযোগ করেন,পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে স্থায়ী রূপ নিয়েছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী মহলের তৎপরতার কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। কর্মসূচি থেকে ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে ভবদহ এলাকার কৃষক-জনতার দুর্ভোগ গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪