মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

বুরুন্ডির বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৭ জন আহত হয়েছেন।

বুরুন্ডির বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল গাসপার্ড বারাতুজা বলেন, ‘বিভিন্ন এলাকায় বাড়িঘর এবং ব্যক্তিগত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক সরঞ্জাম ও স্থাপনাগুলোতে আগুন লেগে সেসব ধ্বংস হয়ে গেছে।’

এই বিস্ফোরণের ঘটনায় কোনও সেনা সদস্য প্রাণ হারিয়েছে কি না তা জানানো হয়নি। তবে আহতদের মধ্যে অন্তত তিনজন সৈন্য রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে বুজুম্বুরার দক্ষিণাঞ্চলীয় উপশহর মুসাগায় অবস্থিত বুরুন্ডি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এফডিএনবি) প্রধান গোলাবারুদ গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুসাগার এই অস্ত্রাগারটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এর পাশেই হায়ার ইনস্টিটিউট ফর মিলিটারি ক্যাডার্স (আইএসসিএএম) অবস্থিত। সেখানে ভবিষ্যৎ সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও আবাসনের ব্যবস্থা রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান পানির অভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ দ্রুত ব্যাহত হয়। তিনি বলেন, ‘ভয়াবহ আগুনে অনেক স্থাপনা ধ্বংস হয়েছে। ঘাঁটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।’

বুধবার বিকেলেও ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছিল বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯