মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল মুজাহিদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করেছেন।

সাহিত্যে তার অবদান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করল, যা সহজে পূরণ হওয়ার নয়। বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে।

শোকবার্তায় বিএনপি মহাসচিব আল মুজাহিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও

পর্যটন চাকচিক্যের আড়ালে আলুটিলায় অন্ধকার জীবন

অন্যান্য

পর্যটন চাকচিক্যের আড়ালে আলুটিলায় অন্ধকার জীবন

খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র আলুটিলা। সবুজ পাহাড়, রহস্যময় সুড়ঙ্গ আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই এখানে...

২০২৬-০৯-২৭ ১০:০৯

মৃত্যুকে বরণ করে মুক্তির পথ বেছে নেন প্রীতিলতা

অন্যান্য

মৃত্যুকে বরণ করে মুক্তির পথ বেছে নেন প্রীতিলতা

বন্দর নগরী চট্টগ্রামের আলো-বাতাসে বেড়ে ওঠা ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প...

২০২৬-০৯-২৪ ১১:৪১