বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স তাদের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও গুঞ্জন উঠেছে ২২ জন চূড়ান্ত করে ফেলেছে তারা। আর আজ ব্রাজিল জানিয়ে দেবে, তাদের ২৬ জনের তালিকায় কে কে থাকছেন।

ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে বাংলাদেশ সময় রাত ২টায় স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ।

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। ক্রীড়া সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সম্ভাব্য ২৬ সদস্যের দল।

বিশ্লেষকদের মতে, আক্রমণভাগে বিকল্পের অভাব নেই ব্রাজিলের। তবে মিডফিল্ডকে তুলনামূলক দুর্বল ধরা হয়েছে। আবার ফুল–ব্যাক পজিশনে সবচেয়ে নির্ভরযোগ্য নাম হিসেবে উঠে এসেছে ওয়েসলি। রক্ষণভাগে নির্দিষ্ট জুটির ওপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন বিশেষজ্ঞরা।

গোলরক্ষকদের মধ্যে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে আলিসন বেকার ও এডারসনকে। তৃতীয় গোলরক্ষক হিসেবে লড়াইয়ে আছেন বেন্তো। এ ছাড়া চূড়ান্ত দলে চমক হিসেবে জায়গা পেতে পারেন নেইমার, থিয়াগো সিলভা, পেদ্রো ও গোলরক্ষক হুগো সুজা।

গ্লোবোর বিশ্লেষকদের চোখে সম্ভাব্য ব্রাজিল দল

গোলরক্ষক :
আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), এডারসন (ফেনারবাচে)।

ফুল–ব্যাক :
অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত)।

ডিফেন্ডার :
গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ব্রেমার (ইউভেন্টাস), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), ইবানিয়েজ (আল আহলি)।

মিডফিল্ডার :
কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), দানিলো (বোটাফোগো), ফাবিনিও (আল ইতিহাদ), পাকেতা (ফ্ল্যামেঙ্গো), আন্দ্রে সান্তোস (চেলসি)।

ফরোয়ার্ড :
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মাতেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনিয়া (বার্সেলোনা), লুইস এনরিকে (জেনিত), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), জোয়াও পেদ্রো (চেলসি), এন্দ্রিক (লিওঁ) ও রায়ান (বোর্নমাউথ)।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯