শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট: নেপালে আটক ২৯, উদ্ধার ৯২ লাখ রুপি

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট: নেপালে আটক ২৯, উদ্ধার ৯২ লাখ রুপি

ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল যখন বিপর্যস্ত, তখন নদীর স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের সিন্দুক ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সিন্দুকটি ভেঙে ভেতরের বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে পালানোর অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫৭ লাখ টাকার সমপরিমাণ।

পুলিশ জানায়, সিন্দুকটি রাসুয়ার ভোটেকোশি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে ধাদিঙের গলছি গ্রামীণ পৌরসভার বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এসে আটকায়। খবর পেয়ে পুলিশি অভিযানে ধাদিঙের মাস্টার এলাকা, আদমঘাট ও আদমতারসহ বিভিন্ন স্থানের ১৯ থেকে ৪৯ বছর বয়সী ২৯ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং ঘটনায় আর কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বন্যার তাণ্ডবের মধ্যেই নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক নারীর মৃতদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহত ও নিখোঁজের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDRRMA) নিশ্চিত করেছে যে, নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৬ জনে। এর মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিকও রয়েছেন। তিন দিন পার হলেও দুর্গম অঞ্চলগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার রেখেছে প্রশাসন।

(সূত্র: এনডিটিভি)

 

-টিএস

আরও

ফেডের কড়াকড়ির ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

আন্তর্জাতিক

ফেডের কড়াকড়ির ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান কেভিন ওয়ারশ। শুক্র...

২০২৬-০৮-২৯ ১৮:৩৩

৯/১১ হামলার মূলহোতা খালিদের গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বাতিল

আন্তর্জাতিক

৯/১১ হামলার মূলহোতা খালিদের গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বাতিল

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের দুই দশক আগের এ...

২০২৬-০৮-২৯ ১৮:৩১

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে গড়ে ১০ হাজার করে সেনা হারাচ্ছে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জান...

২০২৬-০৮-২৯ ১০:১১

লেবাননে এক সপ্তাহে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক

লেবাননে এক সপ্তাহে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

লেবাননের দক্ষিণাঞ্চল পরিস্থিতি এখনো নাজুক বলে সতর্ক করেছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)। সংস্থাটি...

২০২৬-০৮-২৮ ২২:৫১

মিনাব স্কুলে মার্কিন হামলা ভুলবে না ইরানিরা; তেহরানে প্রদর্শনীতে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আন্তর্জাতিক

মিনাব স্কুলে মার্কিন হামলা ভুলবে না ইরানিরা; তেহরানে প্রদর্শনীতে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

গত ফেব্রুয়ারি মাসে ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার শিকার শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত এক চ...

২০২৬-০৮-২৮ ২২:১৯

১৫ দিনের ভিসায় জাপানে গিয়ে ২৬ বছর ধরে অবৈধ অবস্থান

আন্তর্জাতিক

১৫ দিনের ভিসায় জাপানে গিয়ে ২৬ বছর ধরে অবৈধ অবস্থান

জাপানে ১৫ দিনের পর্যটন ভিসায় প্রবেশের পর ২৬ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ৭২ বছর বয়সী এ...

২০২৬-০৮-২৮ ২২:১৫