বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে তীরে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে সাইফুল মীর নামে এক জেলের মরদেহ নিয়ে আসা হয়। এখনো চারজনের কোন সন্ধান পাওয়া যায়নি।

সাইফুলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগীর আলম। সাইকুলের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামে। তার বাবার নাম সাহাবুদ্দিন।

এর আগে ২১ আগস্ট এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে তীরে ফেরার পথে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ওই ট্রলারে থাকার ১৩ জনের মধ্যে ৮ জন সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠে প্রানে রক্ষা পায়। বাকি ৫ জেলে নিখোঁজ হন। পরে উদ্ধার তৎপরতা শুরু হলে নিখোঁজ জেলেদের মধ্যে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম বলেন, একজনের লাশ পাথরঘাটায় এসেছে। সুরতহাল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

সারা দেশ

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

বিএনপি ছয় মাসে দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে এবং বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরি...

২০২৬-০৮-২৭ ২০:৪২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সারা দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার (২...

২০২৬-০৮-২৭ ২০:৩৯

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

সারা দেশ

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিম...

২০২৬-০৮-২৭ ১৮:৫৯

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

সারা দেশ

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় ৭জন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্য...

২০২৬-০৮-২৭ ১৮:৪১

ইমরানের অধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমাইমা

সারা দেশ

ইমরানের অধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমাইমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘অমানবিক আচরণ’ এবং তাঁর মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিটিশ সরকার...

২০২৬-০৮-২৭ ১৭:১০

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

সারা দেশ

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত পুরুষ বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। বিশ...

২০২৬-০৮-২৭ ১৭:০৭