বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ও প্রেম নিয়ে মুখ খুললেন নেহা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ও প্রেম নিয়ে মুখ খুললেন নেহা

বিয়ের ঠিক ছয় মাস পরই তাদের কোল জুড়ে আসে কন্যাসন্তান। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা। তা নিয়েও সমালোচনা কম হয়নি। এবার সেই প্রেমের সম্পর্ক নিয়েই এক পডকাস্টে মুখ খুললেন নেহা ও অঙ্গদ।

দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব, তারপর হঠাৎই জীবনের বড় সিদ্ধান্ত, এভাবেই পরিণতি পায় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদীর সম্পর্ক।

অঙ্গদ জানান, প্রায় ৮ বছর ধরে নেহাকে পছন্দ করতেন তিনি। বহুবার নিজের অনুভূতির কথা জানালেও, ইতিবাচক উত্তর পাননি। প্রথম দেখার স্মৃতি বলতে মনে করে তিনি বলেন, জিমে ট্রেডমিলে দৌড়চ্ছিলেন নেহা, সেই দৃশ্যেই আমাকে মুগ্ধ করেছিলো।

এদিকে নেহার বক্তব্য প্রেম নয়, তার পুরো মনোযোগই ছিল কাজের দিকে। নিয়ম করে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা এবং কাজে যাওয়া এসবেই ঘুরপাক খেত তার জীবন। তাই সহজেই কোনো সম্পর্কে জড়াতে চাননি তিনি। যদিও নেহার পরিবারের পছন্দের একজনই ছিলো অঙ্গদ।

শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যায়। নেহা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর অঙ্গদকে বিয়ের প্রস্তাব দেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব, ধৈর্য আর সময়, সব মিলিয়েই গড়ে ওঠে তাদের এই ভালোবাসার সম্পর্ক।

আরও

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী

বিনোদন

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্...

২০২৬-০৪-২৭ ০৮:৫৭

শাহরুখের সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির খান

বিনোদন

শাহরুখের সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির খান

পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। তবে পর্দার বাইরের আমির যে বেশ আবেগপ্রবণ, তা...

২০২৬-০৪-২৬ ০৮:৪৪

সিয়ামের স্ত্রীর ভিডিওকাণ্ড, মুখ খুললেন মিম

বিনোদন

সিয়ামের স্ত্রীর ভিডিওকাণ্ড, মুখ খুললেন মিম

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণের ভঙ্গি নিয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা স...

২০২৬-০৪-২৫ ২২:৪৭

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

বিনোদন

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মানেই পর্দায় নতুন কোনো চমক। সম্প্রতি ‘রাকা’ ছবির ঝলক দিয়ে অনুরাগী মহলে ব্যাপক সাড়া ফেলে...

২০২৬-০৪-২৩ ০৮:৩৪