বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপে নেইমার কি তবে ব্রাজিলের ইমপ্যাক্ট সাব!

বিশ্বকাপে নেইমার কি তবে ব্রাজিলের ইমপ্যাক্ট সাব!

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে এখন সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার। চোট কাটিয়ে ফেরা এই তারকাকে কি ১৮ মে-র চূড়ান্ত দলে রাখবেন কার্লো আনচেলত্তি? যদি রাখা হয়, তবে তিনি কি বেঞ্চে বসে থাকতে রাজি হবেন? এসব প্রশ্ন যখন ফুটবল বিশ্বে ঘুরপাক খাচ্ছে, তখন মুখ খুললেন সেলেসাওদের অন্যতম অভিজ্ঞ সেনানি কাসেমিরো।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার সাফ জানিয়েছেন, নেইমারের মতো বড় তারকাকে সামলানোর জন্য কার্লো আনচেলত্তির চেয়ে ভালো কোচ আর কেউ হতে পারে না।

নেইমারকে যদি সব ম্যাচে খেলানো না হয় বা ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে রাখা হয়, তবে তা দলের জন্য কোনো সমস্যা তৈরি করবে কি না—এমন প্রশ্নে কাসেমিরো বলেন, "আমার মনে হয় নেইমারের এমন কোনো সমস্যা নেই। তার বয়স এবং অভিজ্ঞতা তাকে দলের অন্যতম অধিনায়কের মর্যাদা দেয়। সে সব সময় ফুটবলটা উপভোগ করতে চায়। আনচেলত্তি যদি তাকে বলেন যে ‘তুমি সব ম্যাচ খেলবে না, তবে নির্দিষ্ট ২০-৩০ মিনিটের জন্য তুমিই আমাদের তুরুপের তাস’, তবে আমার বিশ্বাস নেইমার তা মেনে নেবে।"

কাসেমিরো আরও যোগ করেন, "এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আনচেলত্তির। আর এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য বিশ্বে তার চেয়ে অভিজ্ঞ আর কোনো কোচ নেই। তিনি যে সিদ্ধান্তই নেবেন, তা দলের স্বার্থেই নেবেন।"

সান্তোস তারকার দলে ফেরা নিয়ে কাসেমিরো বলেন, "নেইমারকে নতুন করে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। সবাই জানে সে কতটা প্রতিভাবান। মূল প্রশ্নটা তার শারীরিক সক্ষমতা বা ফিটনেস নিয়ে। আনচেলত্তিও বিভিন্ন সাক্ষাৎকারে এটা পরিষ্কার করেছেন। সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তবে তাকে নিয়ে কোনো তর্কের সুযোগ নেই। সে-ই আমাদের সেরা খেলোয়াড়, আমাদের প্রধান তারকা।"

শৈশব থেকে নেইমারের সঙ্গে খেলে আসা কাসেমিরো ব্যক্তিগতভাবে তাকে দলে দেখতে চান। তিনি বলেন, "আমি ১২ বছর বয়স থেকে তার সঙ্গে খেলছি। আমি তার বড় ভক্ত। সে ফুটবলের জন্য যা করেছে, তা অতুলনীয়। আমি চাই সে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরুক।"

আগামী ১৮ মে কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। তখনই জানা যাবে, ফুটবল বিশ্বের বড় তারকা নেইমার তার শেষ বিশ্বকাপ অভিযানে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পান কি না।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১