মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিশ্বাসের মর্যাদা রাখবেন শিবা শানু, যাত্রা সহজ ছিল না— বললেন জয়

বিশ্বাসের মর্যাদা রাখবেন শিবা শানু, যাত্রা সহজ ছিল না— বললেন জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এ সময় তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনে সাধারণ শিল্পীদের অধিকার ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে ভোটারদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নতুন সভাপতি শিবা শানু। বলেন, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি, যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কীভাবে রাখব, সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে। 

গলায় থাকা ফুলের মালা সরিয়ে রেখে তিনি আরও বলেন, এই যে গলায় ফুলের মালা, এটা আমার এখনও পরার সময় হয় নাই। আমি এটা সেদিনই শিল্পীদের কাছ থেকে পরব, যেদিন তাদের প্রতিশ্রুতি পুরণ করতে পারব। 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে অভিনেতা জয় চৌধুরী তাদের নির্বাচনী প্যানেলের পুরো যাত্রার বিবরণ তুলে ধরেন। সবার সহযোগিতায় একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠনের আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়ারদেরকে নিয়ে আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ, যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম।

প্যানেল গোছানোর নেপথ্যের মানুষদের স্মরণ করে জয় চৌধুরী আরও জানান, তাদের সহযোগী হিসাবে সবার প্রিয় সুব্রত দা তার টোটাল টিমটাকে সাজিয়েছিলেন এবং সাথে জ্যাকি ভাইও ছিলেন। নির্বাচনী লড়াইয়ের পথটা বেশ কঠিন ছিল উল্লেখ করে তিনি বলেন, সবকিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। পরিশেষে, নবনির্বাচিত এই দুই নেতা সাধারণ শিল্পীদের হাত ধরে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২