শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি এদিন ভোর ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পরবর্তীতে স্মৃতিসৌধ থেকে ফিরে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এরপর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠেয় ওই সভায় জাতীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। পাশাপাশি জেলা-উপজেলা ও পৌরসভাসহ দেশের সব ইউনিটে আলোচনা সভা ছাড়াও দিবসটিকে ঘিরে অন্যান্য কর্মসূচির আয়োজন করা হবে। সেই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

আরও

শিশির মনিরের মন্তব্য: জিয়াউর রহমানের গণভোট ও রাজনৈতিক অর্ডিন্যান্স নিয়ে উদ্বেগ

রাজনীতি

শিশির মনিরের মন্তব্য: জিয়াউর রহমানের গণভোট ও রাজনৈতিক অর্ডিন্যান্স নিয়ে উদ্বেগ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, ৩০ মে ১৯৭৭ সালে শাহীদ প্...

২০২৬-০৪-০২ ২১:৩৩

ইলিয়াস আলীর গুম-হত্যা ‘মানবতাবিরোধী অপরাধ’, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের

রাজনীতি

ইলিয়াস আলীর গুম-হত্যা ‘মানবতাবিরোধী অপরাধ’, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের

বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনাকে চরম নিষ্ঠুরতা ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন জা...

২০২৬-০৪-০২ ২১:০৮

আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

রাজনীতি

আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার পথে জোরালো অবস্থান গ্রহণ করেছে।...

২০২৬-০৪-০২ ১৯:২৪

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর তর্কবিতর্ক

রাজনীতি

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর তর্কবিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সপ্তম দিনে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৪-০২ ১৯:১৯

রুমিন ফারহানা সংসদে বিচার চান, ডেইলি স্টারের খবরের প্রসঙ্গ টেনে অভিযোগ

রাজনীতি

রুমিন ফারহানা সংসদে বিচার চান, ডেইলি স্টারের খবরের প্রসঙ্গ টেনে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আজ সংসদ অধিবেশন চলাকালে সংবাদপত্রে প্রকাশিত একটি খবরের প্রসঙ্গ টেনে স্...

২০২৬-০৪-০২ ১৯:১৫

এপিএস পেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাজনীতি

এপিএস পেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া...

২০২৬-০৩-৩১ ১৭:৩০