মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্বৈরাচার আমলে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছে। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে ‘দিনের ভোট রাতে’ করা বা ‘ডামি নির্বাচন’ করার নির্দেশ দেবে না।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কোনো মহল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে মাঠপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে। এ কাজে সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না—এমন বার্তাই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকারকে বিব্রত করতে কিছু জেলায় নিজেদের নেতাকর্মীদের উসকে দিয়ে সারের দোকানে ভিড় করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলেও জানান তিনি।

আরও

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

রাজনীতি

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দূরত্ব স্পষ্ট হচ্ছে। জোটের রাজনীতি থেক...

২০২৬-১১-০২ ১৯:০৮

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

রাজনীতি

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জা...

২০২৬-১০-১৯ ১৬:২৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬