বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিদেশিদের জমি কেনার সুযোগ দিল সৌদি আরব

বিদেশিদের জমি কেনার সুযোগ দিল সৌদি আরব

সৌদি আরবের রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সম্পত্তি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির সরকার। এখন থেকে বিদেশিরাও সৌদিতে জমি, বাড়ি বা যেকোনো সম্পত্তি কিনতে পারবেন। তবে এই পুরো কেনাবেচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ‘সৌদি প্রপার্টি’ নামক একটি একীভূত অনলাইন প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, বিদেশিদের জন্য এই সম্পত্তি মালিকানার অনুমোদনসংক্রান্ত আইনটি ২০২৫ সালের জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল, যা চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হয়েছে। রিয়েল এস্টেট খাতকে গতিশীল করা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি সরকারের চলমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই নীতিমালা অনুযায়ী, বিদেশি নাগরিকরা রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সব প্রধান শহর ও গভর্নরেটে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। তবে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানার ক্ষেত্রে একটি বিশেষ বিধিনিষেধ রাখা হয়েছে; সেখানে কেবল মুসলিম ব্যক্তিরা এবং বিদেশি শেয়ারধারী সৌদি কোম্পানিগুলোই সম্পত্তির মালিক হতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও আইনি পরিবেশে লেনদেন করতে পারেন, সেজন্য ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে নির্ধারিত ভৌগোলিক এলাকা ও সম্ভাবনাময় বিনিয়োগের সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮