শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

 

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। 

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাইওয়ে পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলক্রমে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...

২০২৬-০৯-২৪ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩