শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতে অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ শতাংশ বা ৭ শতাংশ করে বেতন বাড়ায়। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে নতুন পে স্কেল মূলত যারা নির্ধারিত বেতন স্কেলের ওপর নির্ভরশীল, তাদের জন্য।

এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

অর্থনীতি

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

লাউ দিয়ে ছোট চিংড়ি খেতে চেয়েছে সন্তানেরা। সেই আবদার মেটাতে সকালে রাজধানীর মেরাদিয়া মাছবাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী...

২০২৬-১১-০১ ১৯:২১

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

অর্থনীতি

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

একসময় ক্রেতাদের পদচারণায় মুখর থাকত রাজধানীর অভিজাত শপিংমলগুলো। উৎসব কিংবা সাধারণ দিন—সব সময়ই ছিল কেনাকাটার ব্যস্ততা। তবে...

২০২৬-১১-০১ ১৩:১৮

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

অর্থনীতি

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বজায় রাখতে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ...

২০২৬-১০-২৭ ১৬:০৪

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

অর্থনীতি

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরাতে ফৌজদারি তদন্তের পাশাপাশি দেওয়ানি আইনি কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত...

২০২৬-১০-১৯ ১৬:৩০

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

অর্থনীতি

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

এখনো বড় বিপর্যয় এড়িয়ে কোনোমতে টিকে আছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধ, জ্বালানিসংকট ও বাণিজ্যবিরোধের মধ্যেও প্রবৃদ্ধি টিকিয়ে রেখে...

২০২৬-১০-১৮ ১৩:৫৪

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

অর্থনীতি

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পা...

২০২৬-১০-১৫ ১৩:৪৮