শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ারও ইঙ্গিত বহন করে।

সরকার মনে করে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

আরও

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি গোয়েন্দারা

আন্তর্জাতিক

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি গোয়েন্দারা

ইরানে যুক্তরাষ্ট্র স্থল হামলা চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। ব্যাপক হতাহতের শঙ্কা থাকলেও মার্কিন প্রেস...

২০২৬-০৭-২৮ ২২:২২

বিন সালমান-বিন জায়েদের প্রতিদ্বন্দ্বিতা; উপসাগরীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক

বিন সালমান-বিন জায়েদের প্রতিদ্বন্দ্বিতা; উপসাগরীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা

পারমাণবিক শক্তি বিকাশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক চুক্তিটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানে...

২০২৬-০৭-২৮ ২২:১৮

তিন বছর এইচ-১বি ভিসা বন্ধের বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

আন্তর্জাতিক

তিন বছর এইচ-১বি ভিসা বন্ধের বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে বড় ভিসা এইচ-১বি বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্র...

২০২৬-০৭-২৭ ০৮:৫৬

নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

আন্তর্জাতিক

নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে (মেইল-ইন) ভোটের নিয়ম কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড...

২০২৬-০৭-২৬ ২৩:৫২

পাঁচ সপ্তাহেই মাস্কের ৬৫০ বিলিয়ন ডলার গায়েব, হারালেন প্রথম ট্রিলিয়নিয়রের মুকুট

আন্তর্জাতিক

পাঁচ সপ্তাহেই মাস্কের ৬৫০ বিলিয়ন ডলার গায়েব, হারালেন প্রথম ট্রিলিয়নিয়রের মুকুট

মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের কাগুজে সম্পদ প্রায় ৬৫০ থেকে ৭০০ বিলিয়ন ডলার কমেছে। স্...

২০২৬-০৭-২৬ ২৩:১৯

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। তারা নাবলুসের কুসরা গ্রামের...

২০২৬-০৭-২৬ ১১:৫৭