রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

শতবর্ষে উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বেঁচে থাকলে আজ শতবর্ষে পা রাখতেন অভিনেতা উত্তম কুমার। যিনি বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে কালজয়ী হয়ে আছেন। যুগ যুগ ধরে তার অভিনয় মুগ্ধ করে যাচ্ছে দর্শককে; পথ দেখাচ্ছে প্রজন্মের পর প্রজন্মকে। আজ তার ১০০তম জন্মদিনে তাই দুই বাংলার অভিনয় অঙ্গনে উৎসবের আমেজ।

বাংলাদেশের অনেক দর্শক-তারকাও স্মরণ করছেন উত্তম কুমারকে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও জানালেন শুভেচ্ছা, ভালোবাসা। উত্তমের একটি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘অতুলনীয় আকর্ষণ, আভিজাত্য আর জাদুর ১০০ বছর!’

অপূর্বর মতে, “তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না; বাংলা চলচ্চিত্রের চিরন্তন ‘মহানায়ক’ তিনি। পর্দায় তার সাবলীল উপস্থিতি থেকে শুরু করে চোখের গভীরে লুকিয়ে থাকা নীরব তীব্রতা, প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে তার অভিনয়। তিনি সত্যিকারের এক কিংবদন্তি, যিনি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগকে পূর্ণতা দিয়েছেন এবং রেখে গেছেন এক অমর উত্তরাধিকার।”

মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে সবশেষে ‘বড় ছেলে’ অভিনেতা লিখেছেন, ‘শততম জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। মহানায়ক, আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

আরও

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচন...

২০২৬-১০-২৭ ১৬:১০

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

বিনোদন

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন...

২০২৬-১০-২০ ১৪:০৬