সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানী (২৮) নামের এক নারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহাকে মানসিকভাবে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এতথ্য জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।

ফারুক হোসেন বলেন, গত ২ অক্টোবর সকালে বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান নিশা। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়। পরে তারা একসঙ্গে মন্দির থেকে বের হয়ে নাস্তা করেন এবং রমনা কালী মন্দিরে যান।

তার ভাষ্য অনুযায়ী, রমনা কালী মন্দিরে পূজা শেষে মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণকে কেন্দ্র করে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মিনাক্ষী তাকে সেখান থেকে নিয়ে একটি রেস্টুরেন্টে যান। সেখানেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান। একই দিন বিকেলে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হলে সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে বিকি বাবু মিনাক্ষীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে নিশাও সেখানে যান।

ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক বলেন, একপর্যায়ে বিকি বাবু ও মিনাক্ষী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলেন। এতে নিশা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বংশাল থানাধীন সিটি কলোনিতে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সামনেই নিশা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে নিশা মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় মামলা করা হয়। মামলার পর বংশাল থানা পুলিশ গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বংশাল থানা এলাকা থেকে মিনাক্ষী রানীকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের 'নাবিল হাইওয়ে হোটেল' থেকে গ্রেপ্তার করা হয় বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জাতীয়

চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাইয়ুম (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছ...

২০২৬-১০-০৪ ২১:১৫

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে প্রচারের আহ্বান

জাতীয়

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে প্রচারের আহ্বান

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশের মসজিদ, ইমাম ও খতিবদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার...

২০২৬-১০-০৪ ১১:৫১