সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

আর্থিক সংকটে জনগণ, আর টাওয়ার হ্যামলেটসে বাড়ল জনপ্রতিনিধিদের বেতন

আর্থিক সংকটে জনগণ, আর টাওয়ার হ্যামলেটসে বাড়ল জনপ্রতিনিধিদের বেতন

যুক্তরাজ্যের সর্বোচ্চ শিশুদারিদ্র্য ও চরম আয়বঞ্চনার শিকার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও কাউন্সিলরদের বেতন-ভাতা এক লাফে বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাহী মেয়র লুৎফুর রহমানের বার্ষিক বেতন ১৩ শতাংশ বাড়িয়ে ৯২ হাজার পাউন্ড করা হয়েছে।

পাশাপাশি ডেপুটি মেয়রের বেতন ৩৫ শতাংশ এবং সাধারণ কাউন্সিলরদের ভাতাও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে অতিরিক্ত ব্যয় হবে ১ লাখ ৭৮ হাজার পাউন্ডের বেশি।

স্থানীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ পরই বাংলাদেশি অধ্যুষিত এই কাউন্সিলে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। লেবার পার্টির পক্ষ থেকে এই বেতন বৃদ্ধির পরিমাণকে 'আশ্চর্যজনক' আখ্যা দিয়ে বলা হয়েছে, আর্থিক কষ্টে থাকা সাধারণ মানুষ এটি ভালোভাবে নেবেন না। তবে কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, গত চার বছর ধরে ভাতা স্থগিত থাকায় প্রতিবেশী হ্যাকনি ও নিউহ্যামের বরোর তুলনায় টাওয়ার হ্যামলেটসের বর্তমান ভাতাগুলো এখনো বেশ কম এবং তা স্বাধীন পারিশ্রমিক প্যানেলের সুপারিশকৃত স্তরেরও নিচে রয়েছে।

আরও

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের...

২০২৬-০৮-২৩ ১৯:১৫

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত তিনটার দিকে...

২০২৬-০৮-২৩ ০৯:০৩

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

যুক্তরাজ্যের খবর

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্য...

২০২৬-০৮-১৩ ১৭:৪৮

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

যুক্তরাজ্যের খবর

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্রিটিশ-বাংলাদেশি তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং তার নামে গাড়ি ফাইন্যান্স করিয়ে নেওয়ার...

২০২৬-০৮-১০ ১২:৫৪

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

যুক্তরাজ্যের খবর

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে আগামী বছর মন্দার মুখে পড়তে পারে যুক্তরাজ্য। সোমবার প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার...

২০২৬-০৮-০৩ ১৫:৪২

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠ...

২০২৬-০৮-০১ ১১:২৫