মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৮২ সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

বিশ্বের প্রায় ৯০টি দেশে ৪৭ কোটি ৭০ লাখের মতো আদিবাসী মানুষ বসবাস করেন। দিবসটির অন্যতম লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা ও তাদের অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।

এ ছাড়া নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়াও দিবসটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একই সঙ্গে ভূমি অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় এ দিবসে।

বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবন-জীবিকার নানা সংকটের বিষয় তুলে ধরা হচ্ছে।

আরও

পর্যটন চাকচিক্যের আড়ালে আলুটিলায় অন্ধকার জীবন

অন্যান্য

পর্যটন চাকচিক্যের আড়ালে আলুটিলায় অন্ধকার জীবন

খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র আলুটিলা। সবুজ পাহাড়, রহস্যময় সুড়ঙ্গ আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই এখানে...

২০২৬-০৯-২৭ ১০:০৯

মৃত্যুকে বরণ করে মুক্তির পথ বেছে নেন প্রীতিলতা

অন্যান্য

মৃত্যুকে বরণ করে মুক্তির পথ বেছে নেন প্রীতিলতা

বন্দর নগরী চট্টগ্রামের আলো-বাতাসে বেড়ে ওঠা ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প...

২০২৬-০৯-২৪ ১১:৪১