শুক্রবার, ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আমার মাও আমাকে বলতেন আর কত খাবি: ভারতি সিং

আমার মাও আমাকে বলতেন আর কত খাবি: ভারতি সিং

কৌতুকশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপক ভারতি সিং 'দ্য কপিল শর্মা শো' এবং 'কমেডি সার্কাস'-এর মতো শোর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তার এনার্জেটিক কমেডি টাইমিংয়ের জন্য তিনি বিখ্যাত। ভারতি সিং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গেও বিভিন্ন শোর সঞ্চালনা করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ভারতি সিংয়ের পর্দায় হাস্যোজ্জ্বল উপস্থিতি কোটি মানুষের মন জয় করলেও পর্দার পেছনের গল্পটা ছিল অনেকটা বিষাদময়। বর্তমান সময়ের বডি শেমিং কিংবা শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হয়ে আসছেন একদম ছোটবেলা থেকেই। এমনকি নিজের মায়ের কাছ থেকেও তাকে শুনতে হয়েছে অনাকাঙ্ক্ষিত কথা।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ভারতি সিং তার শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন। তিনি বলেন, সেই সময় সমাজে শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য করাকে কোনো অপরাধই মনে করা হতো না। কেউ কিছুটা স্থূল হলে সরাসরি ‘মোটা’ কিংবা গায়ের রঙ কিছুটা চাপা হলে অবলীলায় ‘কালো’ বলে ডাকা হতো। এসব মন্তব্যে অপর পাশের মানুষের মনে কতটা গভীর ক্ষতের সৃষ্টি হয়, তা নিয়ে ভাবার অবকাশ ছিল না কারও।

তবে পরিণত বয়সে এসে তিনি উপলব্ধি করেন, আপনজনদের কাছ থেকে আসা এমন মন্তব্য একজন মানুষের আত্মবিশ্বাসকে কতটা তলানিতে নামিয়ে আনতে পারে। বিনোদন জগতে পা রাখার পর ভারতি সিং দেখেছেন, স্থূলতাকে পুঁজি করে কৌতুক তৈরি করা বা কাউকে ছোট করে হাসানোর প্রবণতা বেশ পুরনো।

ক্যারিয়ারের শুরুর সেই কষ্টগুলো থেকে শিক্ষা নিয়ে এক কঠোর সিদ্ধান্ত নেন ভারতি সিং। তিনি ঠিক করেন, অন্য কাউকে অপমান করে বা কারও শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করে তিনি হাসির রসদ জোগাবেন না। তিনি বলেন, আমার নিজের মাও আমাকে বলতেন আর কত খাবি? এবার খাওয়া থামা, না হলে তো আরও মোটা হয়ে যাবি। ছোটবেলায় নিয়মিত এসব কথা শুনতে শুনতে তিনি একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বলে জানান ভারতি সিং।

আরও

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট

বিনোদন

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফে...

২০২৬-০৫-১১ ১৯:০৩

এক সিরিজ করে পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

বিনোদন

এক সিরিজ করে পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফের ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী অভিনেতা ওভেন কুপার। রোববার (...

২০২৬-০৫-১১ ০৯:৫২

মঞ্চে অদ্ভুত কাণ্ড নারী ভক্তের, অস্বস্তিতে আতিফ আসলাম

বিনোদন

মঞ্চে অদ্ভুত কাণ্ড নারী ভক্তের, অস্বস্তিতে আতিফ আসলাম

মঞ্চে এক নারী ভক্তের কাণ্ডে বেশ খানিকটাই অস্বস্তিতে পড়তে দেখা গেল সংগীতশিল্পী আতিফ আসলামকে। সম্প্রতি পাকিস্তানের করাচির...

২০২৬-০৫-১০ ১০:৩৫

ট্রাব কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ‘প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা’ প্রিয় মনি

বিনোদন

ট্রাব কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ‘প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা’ প্রিয় মনি

সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। অভিনয় দক্ষতা আর নিজস্ব স্টাইলে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করে নে...

২০২৬-০৫-০৮ ১৮:১৪