রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

হঠাৎ বৃষ্টিতে থেমে যায় শুটিং। ক্যামেরা-লাইট বন্ধ, তবে ইউনিটের ব্যস্ততা থেমে নেই। এই ফাঁকেই লাইভে এসে মজার ছলে সহকর্মীদের ‘মুখোশ ফাঁস’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মুঠোফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন, কেউ লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।

তিনি আরও জানান, এই শুটিংটি সকাল আহমেদের পরিচালনায় চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় পরিচালককেও বসে থাকতে দেখা যায়। এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে আয় এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন।

গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের শুটিং চলছিল, যেখানে চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে অংশ নিচ্ছেন। ডিজিটাল যুগে শুটিং সেটেও রিল ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে। বিনোদন অঙ্গনের তারকারাও পিছিয়ে নেই তাই মজার ছবি বিষয়টি নিয়ে লাইভ করেছেন মৌসুমী হামিদ।

আরও

প্রিন্স’ সিনেমার শুটিং বন্ধ নিয়ে বিতর্ক, বাড়তি পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে মুখোমুখি বক্তব্য

বিনোদন

প্রিন্স’ সিনেমার শুটিং বন্ধ নিয়ে বিতর্ক, বাড়তি পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে মুখোমুখি বক্তব্য

গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নব্বই দশকের...

২০২৬-০৪-২৮ ২১:৩৮

৭৯ বছরে মেগাস্টার উজ্জ্বল, ফোনে আলমগীরের চমক—জন্মদিনে স্মৃতিতে ভাসলেন নায়ক

বিনোদন

৭৯ বছরে মেগাস্টার উজ্জ্বল, ফোনে আলমগীরের চমক—জন্মদিনে স্মৃতিতে ভাসলেন নায়ক

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক মেগাস্টার উজ্জ্বল ৭৯ বছরে পা রাখলেন। তার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ...

২০২৬-০৪-২৮ ২০:৫৩

ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

বিনোদন

ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

প্রায় দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবা...

২০২৬-০৪-২৮ ১৩:৩১

প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্ক, সত্যটা জানালেন কেয়া পায়েল

বিনোদন

প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্ক, সত্যটা জানালেন কেয়া পায়েল

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। টানা আট বছর ধরে কাজ করছেন শোবিজে। এই সময়ের মধ্যে দর্শকদের বিভিন্ন নাটক উপহার দিয়ে...

২০২৬-০৪-২৭ ২১:৫৩

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী

বিনোদন

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্...

২০২৬-০৪-২৭ ০৮:৫৭