শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

আইনমন্ত্রীর ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের পত্রকাব্য পাঠ ও আলোচনা

আইনমন্ত্রীর ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের পত্রকাব্য পাঠ ও আলোচনা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মাধবী কে—তা নিয়ে অনেক রকম উত্তর ও কৌতূহল আছে। মাধবী কার মধ্যে লুকিয়ে আছে, পাঠক তা যত খুঁজবেন, আমার পাঠক সংখ্যা তত বাড়বে এবং এই অনুসন্ধিৎসু মনই হবে আমার লেখার অপরাণ প্রেরণা।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের গ্রন্থ ‘শুধু মাধবীর জন্য’ থেকে নির্বাচিত পত্রকাব্য পাঠ, গান, নাচ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘প্রতিধ্বনি’ নামক সংগঠনের উদ্যোগে দেশের প্রথিতযশা আবৃত্তি ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এই ‘মাধবী সন্ধ্যা’ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন আইনমন্ত্রীর স্ত্রী শিরিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মণি বলেন, ‘মাধবী’ কেবল কোনো ব্যক্তিবিশেষের জন্য লেখা নয়—তা পুরুষ, নারী বা যেকোনো মাধবীর জন্যই হোক না কেন, চূড়ান্ত বিচারে তা এই দেশেরই জন্য। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ থেকে শুরু করে মোহন রায়হান ও স্টালিন সহ অসংখ্য কবির কবিতায় যেমন বাংলাদেশ একাকার হয়ে আছে, তেমনি আসাদুজ্জামানও এই ‘দেশ’ নামক মাধবীকে বাঁচানোর অনন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যিনি আজ এই ‘মাধবী’ নিয়ে এসেছেন, তাকে আমরা একজন লেখক, কবি, সাহিত্যিক, দেশপ্রেমিক এবং আমাদের আইনমন্ত্রী হিসেবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।’

নিজের লেখার প্রেক্ষাপট তুলে ধরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘অবহেলা ও একাকিত্ব যখন আমাকে পোড়ায়, তখনই আমি লিখি। ঢাকা শহরের ট্রাফিক জামের কাছে আমি কৃতজ্ঞ। উত্তরা থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে ট্রাফিক জামে বসে মনকে অন্যদিকে ঘোরাতেই আমি মাধবীর ভুবনে ঢুকে যেতাম।’ তিনি নিমাই ভট্টাচার্যের ‘মেমসাহেব’, সমরেশ মজুমদারের ‘কালবেলা’ ও ‘কালপুরুষ’ এবং শফিক রহমানের ‘মইন মিলা’ সহ অসংখ্য কবি, সাহিত্যিক ও শিল্পীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বইটির প্রধান চরিত্র ‘মাধবী’ প্রসঙ্গে তিনি জানান, মাধবীকে লেখা চিঠিগুলোতে মানুষের অন্তর্গত একাকিত্বের পাশাপাশি সুখ, দুঃখ, প্রেম, রাজনীতি, সমাজনীতি ও দর্শনের নানা দিক উঠে এসেছে। তিনি মাধবীকে মোট ২৫৩টি চিঠি লিখেছেন, যার প্রথম পর্যায়ে ১২৫টি চিঠি বই আকারে প্রকাশ করা হয়েছে। পাঠকদের সাড়া পেলে পরবর্তীতে দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আইনমন্ত্রী একজন ভালো বক্তার পাশাপাশি একজন চমৎকার লেখক। আমরা আজ তার বইয়ের মোড়ক উন্মোচন করলাম এবং ভবিষ্যতে এমন আরও বইয়ের মোড়ক উন্মোচন দেখতে চাই।’

বইটির ওপর আলোচনা করতে গিয়ে বিশিষ্ট কথাসাহিত্যিক সাদাত হোসাইন বলেন, ‘লেখক এই বইতে তার রোজকার ভাবনা, অভিজ্ঞতা, অনুভূতি ও দর্শন প্রকাশ করতে গিয়ে বারবার কবিতার দ্বারস্থ হয়েছেন। এতে যেমন এসেছে প্রেম ও মিথোলজি, তেমনি এসেছে ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও বিশ্ব রাজনীতির চিত্র। প্রেম ও প্রণয়ের গল্প বলতে বলতেই লেখক আবার দেশের রাজনীতি, রাষ্ট্রের দুঃখ-দুর্দশা ও সাধারণ মানুষের বঞ্চনার কথা লিখেছেন। অনুভূতি প্রকাশের এই বৈচিত্র্য পাঠকদের ভীষণভাবে বিস্মিত করে।’

সাদাত হোসাইন আরও বলেন, ‘প্রায় প্রতিদিনের রোজগান যে তিনি লিখছেন, সেই লেখা বা অনুভূতি বা ভাবনার ভুবন যে কত বৈচিত্র্যময় ভাবলে অবাক লাগে। কখনো কখনো মনে হয় যেন আমার ভাবনাও তো এমনই। এই যে তিনি হুট করে মাধবীর সঙ্গে গল্প ফেঁদে বসলেন গ্রীক রোমান মিথোলজির প্রেমের দেবী আপদী তিনি সৌন্দর্য প্রেম প্রতিস্ব পরায়নতা নিয়ে। পড়তে পড়তে মনে হবে পৃথিবীর সব স্নিগ্ধতা, সব সুরভী, সব মায়া, মমতা, বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌন্দর্যের উৎস যেমন প্রেম, তেমনি সব বিভেদ, বিদ্বেষ, বিভোমিশা, যুদ্ধ ও যন্ত্রণার যারা প্রেমিক যা বলছিলাম সে আক্ষতি দিবা ভেনাস কিনে লেখা প্রেম ও প্রণয়ের গল্প শেষ হতে না হতেই লেখক কি করে যেন পরের টিতে এই মাধবীর কাছে লিখতে বসেন দেশের রাজনীতি নিয়ে তার হতাশা ও আক্ষেপের গল্প রাষ্ট্রের দুঃখ দুর্দশার গল্প সাধারণ মানুষের বিষাদ ও বঞ্চনার গল্প। এইসব গল্প কিংবা অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বারবার আশ্রয় খুঁজেছেন রবীন্দ্রনাথ থেকে নজরুল জীবনানন্দ থেকে রুদ্রমোহাম্মদ শহীদুল্লাহ পূর্ণিমাপত্রী থেকে হেলাল হাফিজ, এদের সবার কাছেই। আবার গানে মান্নাদে থেকে পুলক বন্দোপাধ্যায়, সাবিনা ইয়ামিন থেকে রুনা লায়লা, বকমারলী থেকে কবি সুমন প্রমুখের কাছে। এত এত অনুভূতি ভাবনা বিষয় প্রতিটি অধ্যায়ে যে আপনি বিস্মিত হবেন। ভীষণ বৈচিত্র্যময় ভাবনা এই বইতে প্রকাশিত হয়েছে। এই হয়তো আপনি হাবুডুবু খাচ্ছেন তুমুল প্রেমের অনুভবে। ঠিক পরক্ষণেই আপনাকে চলে যেতে হবে আইন আদালতের খটমটের কাঠগড়ায় কিংবা বারান্দায় কিংবা বিশ্ব রাজনীতির অর্থনীতির সমরনীতির ভাবনায়।’

মনোজ্ঞ এই সন্ধ্যায় আড্ডার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কবি আসাদুজ্জামানের পত্রকাব্য থেকে পাঠ করেন প্রখ্যাত আবৃত্তি ও অভিনয়শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী (কলকাতা), আফজাল হোসেন, খায়রুল আলম সবুজ ও শিমুল। সঙ্গীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা, অণিমা রায়, মাহমুদুল হাসান এবং নোশিন তাবাসসুম স্মরণ। এছাড়া দর্শনীয় নৃত্য পরিবেশন করে ‘প্রতিধ্বনি’ নৃত্যদল।

আরও

কাক ‘ক্ষমাহীন’, ১৭ বছর পর্যন্ত মনে ক্ষোভ পুষে রাখতে পারে

অন্যান্য

কাক ‘ক্ষমাহীন’, ১৭ বছর পর্যন্ত মনে ক্ষোভ পুষে রাখতে পারে

আপনি কি দ্রুত ক্ষমা করে ভুলে যান? নাকি ছোটখাটো ব্যাপারে কয়েকদশক ক্ষোভ পুষে রাখেন? যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন, তবে...

২০২৬-০৮-৩০ ১৫:৪৭

ঢাকার বুকে সবুজের সান্নিধ্য পেতে ঘুরতে পারেন এই ৭ জায়গায়

অন্যান্য

ঢাকার বুকে সবুজের সান্নিধ্য পেতে ঘুরতে পারেন এই ৭ জায়গায়

ইট-পাথর ও কংক্রিটের শহর ঢাকা। এখানে হাজার হাজার ভবনের মাঝে কোথাও উঁকি দেয় একটুখানি সবুজ প্রকৃতি। যেকোনো দিন বিকেলে কিংবা...

২০২৬-০৮-২৯ ১২:৫১

বর্ষায় রাঙামাটির ঝর্ণায় ফিরেছে যৌবন, বাড়ছে পাহাড়ি পর্যটনের সম্ভাবনা

অন্যান্য

বর্ষায় রাঙামাটির ঝর্ণায় ফিরেছে যৌবন, বাড়ছে পাহাড়ি পর্যটনের সম্ভাবনা

বর্ষার বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির পাহাড়ি ঝর্ণাগুলো। বৃষ্টির পানিতে প্রাণ ফিরে পাওয়া ছোট-বড় ঝর্ণা ও জলপ্রপাতগুল...

২০২৬-০৮-২৮ ১১:৩৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

অন্যান্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকা...

২০২৬-০৮-২৭ ১০:৩৩