বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৯১১ ডলারে, যেখানে ভারতের ক্ষেত্রে তা হতে পারে ২ হাজার ৮১২ ডলার। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীরগতিকে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে ২০২৭ সাল থেকে আবার ভারত এগিয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত ভারতের প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু জিডিপিতে সাময়িক এগিয়ে থাকা মানেই সামগ্রিক অর্থনীতিতে বড় অগ্রগতি নয়। তাদের মতে, এটি মূলত বিনিময় হার, মূল্যস্ফীতি এবং হিসাব পদ্ধতির ওপর নির্ভরশীল, যা বাস্তব জীবনমানের সঙ্গে সরাসরি মিল নাও থাকতে পারে।

বিশেষজ্ঞদের আরও মতে, জিডিপির হিসাব শুধু বাজারে কেনাবেচা হওয়া পণ্য ও সেবার ওপর নির্ভর করে, ফলে এটি অর্থনীতির পূর্ণ চিত্র তুলে ধরে না। তাই এমন পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

আরও

ফেনীর ঐতিহাসিক নিদর্শন শমসের গাজীর সুড়ঙ্গ পথ

গুড নিউজ

ফেনীর ঐতিহাসিক নিদর্শন শমসের গাজীর সুড়ঙ্গ পথ

শমসের গাজীর সুড়ঙ্গ পথ ফেনী জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় শমসের গাজীর রাজকীয় বাগা...

২০২৬-০৪-২৭ ১৩:২৯

ফেনীর পরশুরামে রাবার বাগান; প্রকৃতি-শিল্পের অনন্য আকর্ষণ

গুড নিউজ

ফেনীর পরশুরামে রাবার বাগান; প্রকৃতি-শিল্পের অনন্য আকর্ষণ

পরশুরাম রাবার বাগান ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে গড়ে উঠেছে একটি ব্যতিক্রম...

২০২৬-০৪-২৭ ১৩:২৭

সব র‍্যাশই হাম নয়-লক্ষণ বুঝে আতঙ্ক এড়ানোর পরামর্শ

গুড নিউজ

সব র‍্যাশই হাম নয়-লক্ষণ বুঝে আতঙ্ক এড়ানোর পরামর্শ

সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রকোপ বাড়ায় অনেকেই যেকোনো ত্বকের র‍্যাশকে হাম বলে ধরে নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব র‍্যাশ...

২০২৬-০৪-১৬ ১৫:২৯

জুনের মধ্যে সবার হাতে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

গুড নিউজ

জুনের মধ্যে সবার হাতে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

২০২৬-০৪-১৪ ২০:৪৮