শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এক যুগ ধরে আফগানিস্তান স্পিন শক্তি দিয়ে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে। সীমিত ওভার কিংবা টেস্ট ফরম্যাট– উভয় জায়গাতেই আফগান স্পিনাররা হয়ে উঠেছে অনন্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাই তাদের চাহিদাও অনেক। আবুধাবিতে হতে যাওয়া দুই দলের একমাত্র টেস্টের আগেও আলোচনায় স্পিন শক্তি। আজ (শুক্রবার) থেকে একমাত্র টেস্টে নামছে বাংলাদেশ-আফগানিস্তান।

 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। তার আগে দলটির স্পিন আক্রমণ নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে বাংলাদেশ দল। এ ছাড়া উইকেট বিবেচনা করেই একাদশ গঠন করবে টাইগাররা। 

আবুধাবির উইকেট নিয়ে শান্ত বলেছেন, ‘উইকেট গতকাল একটু দেখা হয়েছে, আজকে আবার দেখব। দেখে ভালো মনে হয়েছে। হয়তো একটু স্লো থাকতে পারে। আশা করি ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাইম হাসান।

আরও

দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, আর্জেন্টিনার বড় জয়

খেলাধুলা

দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, আর্জেন্টিনার বড় জয়

বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, গ্যালারিজুড়ে আবেগ আর চোখের সামনে ন...

২০২৬-১০-০৭ ০৯:৫৯

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সু...

২০২৬-১০-০৪ ২২:৩২