রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আবাসনখাতে অতিরিক্ত কর ও ট্যাক্স না কমালে অর্ধলক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে- সংবাদ সম্মেলনে রেডা

আবাসনখাতে অতিরিক্ত কর ও ট্যাক্স না কমালে অর্ধলক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে- সংবাদ সম্মেলনে রেডা

আবাসনখাতে অতিরিক্ত কর ও ট্যাক্স না কমালে অর্ধলক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে বলে শঙ্কা জানিয়ে রাজশাহীতে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন- রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন- রেডার নেতারা বলেছেন, সরকারের নতুন করনীতি ও ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন্স ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত এ খাতকে বিপর্যস্ত করে তুলবে।

শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, জমির মালিককে সাইনিং মানি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং পরবর্তীতে বিক্রির প্রতিটি ধাপে ১৫শতাংশ ট্যাক্স দিতে হবে। এর ফলে জমির মালিকরা ডেভেলপারদের জমি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। নতুন শুল্ক ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতি টন রড উৎপাদনে খরচ প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে আবাসন উদ্যোক্তাদের নির্মাণ ব্যয় প্রতি বর্গফুটে প্রায় দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।

এছাড়া, বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার ১৪ থেকে ১৬শতাংশ, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল। আবাসনখাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬৯টি লিংকেজ বা সহযোগী শিল্প জড়িত। এ খাত থমকে গেলে গোটা শিল্পেও ধস নামবে।

তারা আরো জানান, আবাসন খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব পেয়ে থাকে। বর্তমানে এ খাতে প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন। এই খাতে স্থবিরতা আসলে কর্মসংস্থান হারিয়ে চরম বিপাকে পড়বেন তারা। তাই অবিলম্বে অতিরিক্ত কর ও ভ্যাটের হার কমিয়ে পর্যায়ে আনার দাবি জানিয়েছেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সিনিয়র সহ-সভাপতি 
এ্যাড. এরশাদ আলী ঈসা, মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম.এম. সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০