বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

৭৯ বছরে মেগাস্টার উজ্জ্বল, ফোনে আলমগীরের চমক—জন্মদিনে স্মৃতিতে ভাসলেন নায়ক

৭৯ বছরে মেগাস্টার উজ্জ্বল, ফোনে আলমগীরের চমক—জন্মদিনে স্মৃতিতে ভাসলেন নায়ক

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক মেগাস্টার উজ্জ্বল ৭৯ বছরে পা রাখলেন। তার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ আয়োজন করে চ্যানেল আই। এ উপলক্ষে চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হন তিনি।

জন্মদিনের দিনটি স্মৃতিচারণ, আবেগ আর সহশিল্পীদের শুভেচ্ছায় ভরে ওঠে।

অনুষ্ঠানের আগে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উজ্জ্বল। পরে ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এমন সম্মান পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উজ্জ্বল বলেন, চ্যানেল আই সবসময় শিল্পীদের পরিবারের মতোই পাশে থাকে। তিনি জানান, সফলতা বা ব্যর্থতা যাই হোক, এই প্রতিষ্ঠান শিল্পীদের আন্তরিকভাবে মূল্যায়ন করে।

লাইভ অনুষ্ঠানে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে প্রবীণ অভিনেতা আলমগীর–এর ফোন কল থেকে। হঠাৎ ফোন পেয়ে উজ্জ্বল আবেগাপ্লুত হয়ে পড়েন। দুই তারকার মধ্যে বয়স নিয়ে হাস্যরসপূর্ণ কথোপকথনও হয়, যা দর্শকদেরও আনন্দ দেয়।

আলমগীরকে নিয়ে উজ্জ্বল বলেন, তিনি শুধু অসাধারণ অভিনেতাই নন, ব্যক্তিগতভাবেও অত্যন্ত কাছের মানুষ। পর্দায় একসঙ্গে কাজ না হলেও তাদের সম্পর্ক সবসময়ই আন্তরিক ছিল। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

১৯৪৮ সালের ২৮ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনার সময় থেকেই তিনি সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হন।

মাত্র ২২ বছর বয়সে প্রয়াত নির্মাতা সুভাষ দত্তের ‘বিনিময়’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। অন্ধ চরিত্রে অভিনয় করে প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি।

ক্যারিয়ারে তিনি শাবানা, কবরী, ববিতা, রোজিনা, সুচরিতা ও সুজাতার মতো জনপ্রিয় নায়িকাদের বিপরীতে অভিনয় করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নসীব’, ‘দুটি মন দুটি আশা’, ‘অচেনা অতিথি’, ‘বাংলার মুখ’, ‘ঘর সংসার’, ‘অনুরাগ’, ‘কুদরত’, ‘অপরাধ’, ‘পিঞ্জর’ ও ‘দোস্তী’সহ বহু সিনেমা।

অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি মেরিনা আশরাফের স্বামী ছিলেন। ২০২১ সালের অক্টোবরে তার স্ত্রী মারা যান। তাদের দুই সন্তান—মেহবুব আশরাফ ও তানজিনা ফেরদৌস জেবিন।

 

আরও

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

বিনোদন

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক যোগাযো...

২০২৬-০৮-১৮ ২২:১৬

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢাল...

২০২৬-০৮-১৭ ১১:৩১

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই ব...

২০২৬-০৮-১৭ ০৯:১৬

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

বিনোদন

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

কন্নড় তারকা যশ জানতেন, ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে স্ত্রী রাধিকা পণ্ডিত মোট...

২০২৬-০৮-১৬ ১১:৫৩

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

দেশের সংগীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত...

২০২৬-০৮-১৬ ০৮:৩৯