মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৬১৫৭ দিন পর এমন কীর্তি গড়লেন বাংলাদেশি বোলার

৬১৫৭ দিন পর এমন কীর্তি গড়লেন বাংলাদেশি বোলার

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতে না হতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন তাসকিন আহমেদ। ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে ফিরিয়ে দিয়ে ৬১৫৭ দিনের অপেক্ষার অবসান ঘটালেন এই পেসার। প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন।

বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় হার্ড লেন্থে করা তাসকিনের বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ম্যাথু শর্ট। কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন তিনি। ফলে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে।

তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন।

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ। ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন।

তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন।

ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার সেই তালিকায় যোগ হলো ওয়ানডে ক্রিকেটও।

আরও

মেক্সিকোতে পৌঁছে ভিসা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

খেলাধুলা

মেক্সিকোতে পৌঁছে ভিসা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছিল। অনেক জলঘোলার পর তারা বিশ...

২০২৬-০৬-০৮ ১০:৪৩

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

খেলাধুলা

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়েসলি। বেঞ্চে বসে ফুঁ...

২০২৬-০৬-০৮ ১০:৪২

বিশ্বকাপে এবারও পদকের লক্ষ্য ক্রোয়েশিয়ার

খেলাধুলা

বিশ্বকাপে এবারও পদকের লক্ষ্য ক্রোয়েশিয়ার

ফ্রান্সে নিজেদের উদ্বোধনী বিশ্বকাপ তৃতীয় স্থানে থেকে শেষ করে ক্রোয়েশিয়া তাদের লক্ষ্যের জানান দিয়েছিল। যুগোস্লাভিয়ার...

২০২৬-০৬-০৮ ১০:৪০

ক্রিকেটের স্বার্থে কোনো আপস নয়: তামিম ইকবাল

খেলাধুলা

ক্রিকেটের স্বার্থে কোনো আপস নয়: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক সভাপতি হিসেবে মসনদে বসেই দেশের ক্রিকেট সংস্কৃতি আমূল বদলে দেওয়ার এক বড় ঘোষণ...

২০২৬-০৬-০৭ ২১:৩৮

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

খেলাধুলা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিল আর্জেন্টিনা। চার বছর পর উত্ত...

২০২৬-০৬-০৭ ২০:১৩

বিসিবি নির্বাচন ২০২৬: সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে তামিম ইকবাল

খেলাধুলা

বিসিবি নির্বাচন ২০২৬: সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে...

২০২৬-০৬-০৭ ১৮:১৩