শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সেজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

জাতীয়

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএ...

২০২৬-১০-০১ ১৯:২৪

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে।...

২০২৬-১০-০১ ১৮:৩৮

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯