রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, অবশেষে মুখ খুললেন মেসি

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, অবশেষে মুখ খুললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে তার দল মাত্র দুটি ম্যাচ খেললেও এরই মধ্যে নিজের অসাধারণ পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। তার দুই গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মেসি। তার মোট বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮, যা পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন তিনি।

এবারের আসরে আর্জেন্টিনার করা পাঁচটি গোলের সবকটিতেই অবদান রয়েছে মেসির। দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি শুধু দলকে নকআউট পর্বের পথে এগিয়েই নেননি, নিজের কিংবদন্তিতেও যোগ করেছেন নতুন অধ্যায়।

এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে জার্মানিতে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে অভিষেক হয় তার। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে স্বপ্ন পূরণ করেন তিনি। আর ২০২৬ বিশ্বকাপে এসে গড়ছেন একের পর এক নতুন রেকর্ড।

৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স প্রমাণ করছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি এখনো সমানভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম। তার নেতৃত্বে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মেসি। ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত এত দূরের কথা ভাবছেন না। মেসির ভাষ্য, ‘আমি এখনও কিছুদিন খেলতে চাই। যতদিন দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন খেলে যাব।’

২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘সত্যি বলতে এখনই সেটা নিয়ে ভাবছি না। সময়টা এখনও অনেক দূরে। আমি বর্তমানে মনোযোগ দিচ্ছি এবং দিন ধরে এগোচ্ছি।’ প্রতিবেদন ফক্স স্পোর্টসের।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ জে-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচে হ্যাটট্রিক করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচেই জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন মেসি। পরবর্তী ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০