রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১,৮৩৭

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১,৮৩৭

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করা হয়।

এদিকে, বাজারে এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে কয়েকটি অপারেটর বড় ধরনের মুনাফা করার চেষ্টা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হলে শনিবার জ্বালানি মন্ত্রণালয়ে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে এলপিজির মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সংস্থা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি হয়েছে। তাহলে বাজারে সংকট কেন এবং কেনই বা বাড়তি দামে এলপিজি বিক্রি হচ্ছে—এ বিষয়ে লোটাব নেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে লোটাব নেতারা জানান, এলপিজির দাম বাড়ানো হলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বৈঠকে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, অপারেটররা রোববার থেকেই এলপিজির দাম এক দফায় বাড়ানোর পক্ষে ছিলেন। দাম বাড়ানো হলে আমদানিতে তাদের সুবিধা হবে বলেও তারা মনে করেন। এ বিষয়ে বিইআরসি তাদের চাহিদা অনুযায়ী দাম বাড়াচ্ছে না—বৈঠকে এমন অভিযোগও করা হয়।

সূত্র জানায়, ২২ সেপ্টেম্বরের পর থেকেই বাজারে এলপিজির সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজির সিলিন্ডার কোথাও কোথাও আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির খরচ কিছুটা বেড়েছে। তবে এ সুযোগে কয়েকটি অপারেটর এলপিজি মজুত করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কিছু অপারেটর আগেভাগেই তাদের ট্যাংকারে এলপিজি মজুত করেছে। আবার কেউ কেউ ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের সীমার কাছে এলপিজিবাহী জাহাজ অবস্থান করিয়ে রেখেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

অর্থনীতি

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

গ্রাহকদের বিওয়াইডি গাড়ির আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুবিধা সরাসরি দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিতে প্রাইম ব্যাংকের...

২০২৬-০৯-২৮ ১৯:৪২

কাঁচা চালানে বিক্রয় ৬২১ কোটি, ভ্যাট ফাঁকি ৩৫.৬৫ কোটি

অর্থনীতি

কাঁচা চালানে বিক্রয় ৬২১ কোটি, ভ্যাট ফাঁকি ৩৫.৬৫ কোটি

বিক্রয়সংক্রান্ত কাঁচা চালান পর্যালোচনা করে ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার পণ্য বিক্রয়ের তথ্য পেয়েছে ঢাকা পূর্ব কাস্ট...

২০২৬-০৯-২৭ ২২:৪২

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

অর্থনীতি

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। বেপজা’র...

২০২৬-০৯-২৭ ১৯:৩৪

ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

অর্থনীতি

ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ...

২০২৬-০৯-২৬ ২৩:৫৪

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫