মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) সদস্য মো. আজিজুর রহমান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের প্রজ্ঞাপনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ১১টি খাতের ব্যবসায়ীদের এখন থেকে এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করেই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

নতুন আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ৮টি পণ্য খাতে এবং সেবা পর্যায়ের ৩টি খাতে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। উৎপাদন খাতের মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।

আর সেবা খাতের মধ্যে রয়েছে বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।

আদেশে বলা হয়েছে, তালিকায় উল্লিখিত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমের সঙ্গেও যুক্ত থাকেন, তবে তার ক্ষেত্রেও অনলাইন রিটার্ন দাখিলের এই বাধ্যবাধকতা সমানভাবে কার্যকর হবে।

এছাড়া অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা সংক্রান্ত পূর্বের জারি করা সব আদেশে বিজ্ঞপ্তির পর থেকে বাতিল বলে গণ্য হবে। যে–কোনো সময় এই তালিকায় নতুন খাত সংযোজন বা বিদ্যমান খাত বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

অর্থনীতি

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফ...

২০২৬-০৯-১৭ ২০:৫০

বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহ

অর্থনীতি

বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহ

বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের সার্বিক উন্নয়নে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠ...

২০২৬-০৯-১৭ ০৯:০৪

সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের যে পরামর্শ দিলেন বাণিজ্য সচিব

অর্থনীতি

সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের যে পরামর্শ দিলেন বাণিজ্য সচিব

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিব কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে...

২০২৬-০৯-১৬ ২২:১৫