শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের কাছে নিশ্চিত করেছেন একাধিক ইসরায়েলি কর্মকর্তা।

নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। কিন্তু তাদের দুজনের মধ্যে দেখা হবে কি না সেটি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা।

তবে অপর এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক হতে পারে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু এমন সময় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যখন ইরানের সঙ্গে মার্কিনিদের লড়াই আবারও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র গত টানা চারদিন ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আরব দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানে কঠোর হামলার হুমকি নেতানিয়াহুর

ইরান এবার হামলা চালালে অতীতের যেকোনও লড়াইয়ের চেয়েও বহুগুণ শক্তিশালী ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তেহরানকে ইসরায়েলে হামলা না করার বিষয়ে সতর্ক করে দিয়ে ওই হুমকি দিয়েছেন তিনি।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির ডিমোনা শহরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইরানকে কঠোর প্রতিশোধের হুমকি দেন নেতানিয়াহু। তিনি বলেন, ‌‌‘‘সেই দিন শেষ হয়ে গেছে, যখন কেউ আমাদের আঘাত করতো আর আমরা তার দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানতাম না।’’

ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় ডিমোনা শহরের অবস্থান। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বলে ধারণা করা হয়। তবে ইসরায়েল তাদের এই পারমাণবিক শক্তির কথা কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করে না।

সূত্র: রয়টার্স

আরও

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭