বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন কড়াকড়ি, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন কড়াকড়ি, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ

যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা (অস্থায়ী ভিসা) আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট দুটি প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলা হলে ভিসা বাতিল হতে পারে। ফলে আবেদনকারীদের ওই দুই প্রশ্নে ‘না’ উত্তর দেওয়াই বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন এই নিয়ম পর্যটক, শিক্ষার্থী এবং অস্থায়ী কর্মীসহ সব ধরনের অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য। আবেদনকারীদের জিজ্ঞেস করা হবে, তারা নিজ দেশে কোনো ধরনের নির্যাতন বা ক্ষতির মুখোমুখি হয়েছেন কিনা এবং দেশে ফিরে গেলে এমন কোনো ঝুঁকির আশঙ্কা রয়েছে কিনা।

মার্কিন প্রশাসনের দাবি, অনেক আবেদনকারী ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করে পরে আশ্রয়প্রার্থী হিসেবে অবস্থান করেন। এই প্রবণতা রোধ করতেই যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, কনস্যুলার কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে কাজ করেন। তাই আবেদনকারীরা শর্ত পূরণ করছেন কিনা তা নিশ্চিত করতে কঠোর যাচাই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের ওপর নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা যাচাই জোরদারের কারণে কিছু অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। জানুয়ারিতে কয়েকটি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াও বন্ধ ছিল।

তবে নতুন এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও উঠেছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা অনেক মানুষ আরও কঠিন অবস্থায় পড়তে পারেন। কেউ কেউ নিরাপত্তার কারণে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই দেশ ছাড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্র: ওরা ভিসা

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২