বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য্য হারাচ্ছেন ট্রাম্প

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য্য হারাচ্ছেন ট্রাম্প

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সংশোধিত প্রস্তাব এখনো দেয়নি ইরান। ইরান এ নিয়ে অপেক্ষায় রাখায় ধৈর্য্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তিনি বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এরপর ইরান নতুন করে আরেকটি প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখন সেই জবাবের অপেক্ষায় আছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বুধবারই ইরান থেকে জবাব আসতে পারে। আর যদি দেরি হয় সেটি শুক্রবার পর্যন্ত যেতে পারে। এই দেরির কারণ হলো ইরানের আলোচকদের সঙ্গে সুপ্রিম লিডার মোজতবা খামেনির যোগাযোগ খুবই সীমিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাকে কথা দিয়েছেন, তিনি জবাব (নতুন প্রস্তাব) দেবেন।

ট্রাম্পের হুমকি

ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না। এ সময় ইরানকে দ্রুত বুদ্ধিমান হতেও পরামর্শ দেন ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।”

এই পোস্টের সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেছেন ট্রাম্প। এতে দেখা যাচ্ছে তিনি চশমা পরা, আর তার হাতে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। ছবিটির পেছনের অংশে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে এমন কিছু দেখা যাচ্ছে।

সূত্র: সিএনএন

আরও

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শা...

২০২৬-০৪-২৯ ০৯:৪২

হিজবুল্লাহ মাথা নত করবে না, সংঘাত নিরসনে ৫ দাবি

আন্তর্জাতিক

হিজবুল্লাহ মাথা নত করবে না, সংঘাত নিরসনে ৫ দাবি

ইসরাইলি বাহিনীকে উদ্দেশ করে কঠোর বার্তা দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম। তিনি বলেছেন, ‘দখলকৃত আমাদের (লেবানন) ভূম...

২০২৬-০৪-২৮ ২২:৪০

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার দাবি ঘিরে বিতর্ক, বাজারে অস্থিরতার শঙ্কা

আন্তর্জাতিক

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার দাবি ঘিরে বিতর্ক, বাজারে অস্থিরতার শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের ওপেক বা ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার যে খবরটি ছড়িয়েছে, সেটি এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠ...

২০২৬-০৪-২৮ ২১:২৮

লেবাননে হিজবুল্লাহ–সরকার মুখোমুখি বাগযুদ্ধে উত্তেজনা তীব্র

আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহ–সরকার মুখোমুখি বাগযুদ্ধে উত্তেজনা তীব্র

লেবাননে হিজবুল্লাহ ও সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর ভ...

২০২৬-০৪-২৮ ২১:১২

কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ২০ জন নিহত

আন্তর্জাতিক

কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ২০ জন নিহত

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্...

২০২৬-০৪-২৮ ২০:২৮

ইরান-হিজবুল্লাহর বিরুদ্ধে ‘অভূতপূর্ব গোপন অভিযান’ চালানোর দাবি মোসাদের

আন্তর্জাতিক

ইরান-হিজবুল্লাহর বিরুদ্ধে ‘অভূতপূর্ব গোপন অভিযান’ চালানোর দাবি মোসাদের

ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে অভূতপূর্ব গোপন অভিযান পরিচালনার দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড ব...

২০২৬-০৪-২৮ ১৬:৪৮