শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র স্থল অভিযানে নামলে যুদ্ধে যোগ দেবে চেচেন যোদ্ধারা

যুক্তরাষ্ট্র স্থল অভিযানে নামলে যুদ্ধে যোগ দেবে চেচেন যোদ্ধারা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসনের মুখে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। মঙ্গলবার (৩১ মার্চ) বিভিন্ন তথ্য ও সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে দেখছে এবং এই যুদ্ধে ইরানকে রক্ষার জন্য সরাসরি অংশগ্রহণকে ‘জিহাদ’ হিসেবে ব্যাখ্যা করছে তারা।

চেচেন বাহিনীর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযান ‘ভাল ও মন্দের লড়াই’ বলেও আখ্যায়িত করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে।

প্রেস টিভির প্রতিবেদনে বল হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে আকাশপথে অভিযান প্রত্যাশিত ফল না পাওয়ায় যুক্তরাষ্ট্র এখন স্থল অভিযানের দিকেও ঝুঁকছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও দাবি করছে বিভিন্ন সূত্র। এমনটি হলে চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে লড়াইয়ে নামবে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের সূচনা হয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার মধ্যেই। ওই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের হত্যা করা হয়। এছাড়া মার্কিন বিমান হামলায় দক্ষিণ ইরানের মিনাব এলাকায় ১৭০ জনের বেশি স্কুলশিক্ষার্থী প্রাণ হারায়।

এর জবাবে ইরান এখন পর্যন্ত ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে। এসব হামলায় ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা ছাড়াও পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে, এই যুদ্ধে ইউক্রেনের সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের সেনারা এই অভিযানে সহায়তা করছে। বিষয়টি রাশিয়ার জন্য একটি সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে, যা মস্কো-কিয়েভ সংঘাতের সঙ্গে এই যুদ্ধকে আরও জটিলভাবে যুক্ত করতে পারে।

আরও

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন...

২০২৬-০৫-১৫ ২২:৩৯

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

​যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা বা অ্যাসাইলাম সিস্টেমে আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দ...

২০২৬-০৫-১৫ ২২:২১

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২