শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি আলোচনায় ভারতকে আনতে চায় ইরান

যুদ্ধবিরতি আলোচনায় ভারতকে আনতে চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভারতকে বিশ্বস্ত, কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালনকারী হিসেবে দেখছে ইরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ ফাতাহি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফাতাহি বলেন, “যুদ্ধ হচ্ছে তিন দেশের মধ্যে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। এই তিন দেশের সঙ্গেই ভারতের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক আছে। তাই আমরা মনে করি, এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারত ইতিবাচক, কার্যকর ও বিশ্বস্ত ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “ভারত দক্ষিণ বিশ্বের একটি বড় শক্তি। ভারতের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ, যা উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করে।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ ভোগান্তিতে পড়েছে।

আন্তর্জাতিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন যুদ্ধবিরতি চাইছে। এ ক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে। ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ১৫ পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে।

তবে এই প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে ইরান এবার পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারতকেই মধ্যস্থতাকারী হিসেবে চায়।

সূত্র: এনডিটিভি

আরও

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন...

২০২৬-০৫-১৫ ২২:৩৯

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

​যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা বা অ্যাসাইলাম সিস্টেমে আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দ...

২০২৬-০৫-১৫ ২২:২১

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২