বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী

যুদ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী

রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই জানানো হয়েছে। মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি।

তিনি বলেন, শত্রুপক্ষকে অবশ্যই (তাদের কাজের জন্য) অনুতপ্ত হতে হবে। কারণ এই যুদ্ধের পর আমাদের এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে; যেখানে আর যাতে আমাদের কোনও যুদ্ধের সাক্ষী হতে না হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘‘ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা দরকার। যাতে শত্রুরা আর কখনোই এ দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এ জন্য আমাদের প্রতিরোধের মাত্রা সেই পর্যায়ে উন্নীত করা হবে।’’

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, হুমকির জবাব দিয়েছে এবং শত্রুর হুমকি মোকাবিলা করছে। ইরানি এই জেনারেল বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে।’’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের শুরুতেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হন।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২