মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

যে লজ্জার রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

যে লজ্জার রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচেই পাঁচ গোল হজম করে হেড কোচ পরিবর্তন করেছিল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু তাতে কোনো ভাল হয়নি। পরের দুই ম্যাচেও হতাশাজনক হারে বিদায় নিতে হতে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই। বিদায় নেওয়ার সঙ্গে লজ্জার রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা।

২০২৬ বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তিউনিসিয়া ডিফেন্সের রক্ষণাত্মক ব্যর্থতায় মোট ১২টি গোল হজম করেছে। এর মাধ্যমে তারা ২০১০ বিশ্বকাপের উত্তর কোরিয়া এবং ২০০২ বিশ্বকাপের সৌদি আরবের গড়া এক আসরে সর্বোচ্চ ১২ গোল খাওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসিয়েছে।

পরিসংখ্যানের এই তালিকায় তিউনিসিয়ার পাশাপাশি কাতারও ডিফেন্সের ব্যর্থতায় শীর্ষ দশে জায়গা পেয়েছে। কাতার হজম করেছে মোট ১০টি গোল।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে যেখানে রক্ষণভাগকে সবচেয়ে বেশি নিরেট রাখার ছক কষা হয়, সেখানে একবিংশ শতাব্দীর এই মেগা বিশ্বকাপে এসে গ্রুপ পর্বের মাত্র কয়েকটি ম্যাচেই ১০ বা ১২টি গোল হজম করা চরম বিপর্যয়কে নির্দেশ করে।


 

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮