রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

যে কারণে ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

যে কারণে ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত সিমিইউ-৫ ক্যাবলের কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। মোট সময় লাগবে তিন দিন আট ঘণ্টা।

এই সময়ের মধ্যে কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সিসিইউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসির অপর সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে।

বিএসসিপিএলসি জানিয়েছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় নিশ্চিত করা যায়।

আরও

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

প্রযুক্তি

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়, তখন তাকে সূর্যগ্রহণ বলে। আগামী ১২ আগস...

২০২৬-০৭-২৮ ২২:৫৮

ওয়াই-ফাই কলিং: মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কথা বলার নতুন উপায়

প্রযুক্তি

ওয়াই-ফাই কলিং: মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কথা বলার নতুন উপায়

বহুতল ভবনের নিচতলায় বা বেজমেন্টে দাঁড়িয়ে ফোনে কথা বলতে গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। মোবা...

২০২৬-০৭-২২ ১৯:৪৪

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

প্রযুক্তি

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

গুগল এআই ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকা...

২০২৬-০৭-১৮ ০৯:৪৯

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

প্রযুক্তি

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান সহায়তার মাধ্...

২০২৬-০৭-১৬ ০৯:২৫

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

প্রযুক্তি

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে মোটরসাইকেল বাজারে নতুন সংযোজন হি...

২০২৬-০৭-০১ ০৯:২০