আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চ জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহিৃত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি।
এসময় তিনি আরও বলেন, আপনারা যেভাবে উস্কানিমূলক হুংকার দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এটা জনগণ পছন্দ করে না। যদি দেশের মানুষ আপনাদের এসব কর্মসূচি গ্রহণ করতো, তাহলে জনগণ সাড়া দিতো।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এতদিন যারা গুপ্ত ছিল, ওইসব কর্মী বা চিহিৃত লোক দিয়ে লংমার্চ হয় না। এরা রাজনীতি করে না। এরা নামে জামায়াতে ইসলামী। এরা আমার আপনার ক্ষতি করার চেষ্টা করছে। জামায়াত ইসলামীর মধ্যে কোনো আলেম ও ভালো কোনো ব্যক্তি নেই। এরা গুপ্ত। এরা দেশের জন্য ক্ষতিকর। এরা সামাজের জন্য ক্ষতিকর। তাই এদের কাছ থেথে সবাইকে দূর থাকতে হবে। সবাই সাবধানে থাকতে হবে।