সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোটের মাঝেই প্রার্থীকে তুলে নিয়ে পিটুনি

ভোটের মাঝেই প্রার্থীকে তুলে নিয়ে পিটুনি

নির্বাচনের দিন-যেখানে থাকার কথা ছিল উৎসবমুখর পরিবেশ, সেখানে ঘটেছে সহিংসতার ঘটনা। বগুড়া শহরের ফতেহ আলী বাজারে ভোটগ্রহণ চলাকালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন আলাল শেখকে ফতেহ আলী বাজার এলাকা থেকে তুলে নিয়ে যায়। পরে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি বাগানে নিয়ে তাঁকে মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, শফিকুল ইসলাম ও আলাল শেখের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, আলাল শেখের সঙ্গে অনেকের বিরোধ রয়েছে-যে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

পুলিশ জানায়, আলাল শেখ বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত দেড় বছরে তাঁকে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল এবং সম্প্রতি তিনি জামিনে ছিলেন।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ফতেহ আলী বাজার এলাকার ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আরও

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু...

২০২৬-০৭-০৫ ২৩:৩৭

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক...

২০২৬-০৭-০৫ ২৩:৩৫

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের...

২০২৬-০৭-০৫ ২২:৩৩

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে...

২০২৬-০৭-০৫ ২১:৩৪

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

২০২৬-০৭-০৫ ২১:২৯

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬