শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় আমন্দ মিছিল ও মিস্টি বিতরন

ভোলায় আমন্দ মিছিল ও মিস্টি বিতরন

বিএনপি জোটের অন্যতম শরীক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রীসভায় স্থান পাওয়ায় উচ্ছসিত দলীয় নেতাকর্মীরা।

 আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভোলায় আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন বিজেপির নেতাকর্মীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে শরীক দলের হলেও আন্দালিব রহমানের নেতৃত্বে নদী ভাঙনরোধ সহ ভোলার উন্নয়নে কাজ করার আশা স্থানীয় বিএনপি।

পার্থ মন্ত্রী হওয়ার খবের শুক্রবার সন্ধ্যার পর নতুন বাজার বিজেপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড, চকবাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ। মিছিলকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শ্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে মিস্টি বিতরণ করা হয়।

বিজেপির ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা ভোলাবাসী উচ্ছ্বাসিত ও আনন্দিত। স্থানীয় সমস্যা সমাধানে একজন মন্ত্রীর খুব দরকার। আশাকরি আগামীদিনে নদী ভাঙনরোধ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপনসহ সার্বিক উন্নয়নে অবদান রাখবেন।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম নতুন মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দ্বীপজেলা ভোলার যেসব উন্নয়ন চলছে আন্দালিব রহমার পার্থ মন্ত্রী হওয়ায় সেসব কাজে আরও গতি বাড়বে। শরীক দল হিসাবে বিএনপি ও বিজেপি একত্রিত হয়ে নদী ভাঙন সহ ভোলার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

আরও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪

ফেনীর দাগনভূঞায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য  সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করছে সরকার

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করছে সরকার

ফেনীর দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাসস্থান নিশ্চিত করতে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবি...

২০২৬-০৮-২১ ১৭:০৬