বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার সালন্দর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক রকিবুল ইসলাম। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে সালন্দর এলাকায় দিয়ে আসছিলেন সাংবাদিক রকিবুল ইসলাম। এ সময় হঠাৎ করে মো. শান্ত নামের এক যুবক তাঁর ওপর হামলা চালান। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর করা হয়। এতে রকিবুল ইসলাম গুরুতর আহত হন।

হামলার একপর্যায়ে সাংবাদিক রকিবুল ইসলামের কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শান্ত। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত যুবক মুঠোফোনটি নিয়ে যেতে পারেননি।

পরে স্থানীয়রা ঘটনাটি ঠাকুরগাঁও সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মো. শান্তকে আটক করে থানায় নিয়ে যায়। শান্ত সালন্দর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হামলায় আহত সাংবাদিক রকিবুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর সালন্দর এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

সাংবাদিক রকিবুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের দিকে সালন্দর এলাকায় দিয়ে আসার সময় হঠাৎ করে তাঁর ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসায় ফোনটি রক্ষা পেয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় কয়েকজন জানান, হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে না এলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত বলে তাঁরা জানান।

এদিকে হামলার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে আটক করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ জানিয়েছে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মো. শান্তকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩