রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি। ভীমরুলী ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। 

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে। 
 

আরও

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

সারা দেশ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারি নিহত হয়েছেন। ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় ন...

২০২৬-০৮-০৯ ১৪:৪৮

ধামরাইয়ে মিছিলের দাবি আওয়ামী লীগের, তথ্য জানে না পুলিশ

সারা দেশ

ধামরাইয়ে মিছিলের দাবি আওয়ামী লীগের, তথ্য জানে না পুলিশ

ঢাকার ধামরাইয়ে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ক...

২০২৬-০৮-০৯ ১৪:৪৭

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

সারা দেশ

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত...

২০২৬-০৮-০৯ ০৯:২৩

কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরির দাবি

সারা দেশ

কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরির দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত...

২০২৬-০৮-০৮ ২৩:৫১

চট্টগ্রাম চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

সারা দেশ

চট্টগ্রাম চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

দেশের চা শিল্পে নতুন রেকর্ড গড়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। গত ৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রাম চা নিলামে কোম্পানির...

২০২৬-০৮-০৮ ২৩:৪৮

৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, সাঁতরে ফিরলেন ২ জন

সারা দেশ

৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, সাঁতরে ফিরলেন ২ জন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনা থেকে তিন জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গ...

২০২৬-০৮-০৮ ২৩:৩৯