বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ।

রুদ্ধশ্বাস লড়াই শেষে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান।

টাইব্রেকার পর্বে শুরু থেকেই ছিল নাটকীয়তা। টসে জিতে প্রথমে শট নেয় ভারত, তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

চতুর্থ শটে এসে নাটকীয়তা বাড়ে আরও। বাংলাদেশের স্যামুয়েল শট নিতে গেলে ভারতের গোলরক্ষক চোটের কারণে সময় নেন। খেলা পুনরায় শুরু হলে স্যামুয়েলের শট লাগে ক্রসবারে। চার শট শেষে তখন স্কোর দাঁড়ায় ৩-৩।

শেষ শটে ভাগ্য নির্ধারণের পালা। ভারতের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা শট নিতে এসে বল উড়িয়ে মারেন পোস্টের ওপর দিয়ে। ফলে শেষ শটে গোল করলেই জয়ের সুযোগ পায় বাংলাদেশ। সেই কঠিন মুহূর্তে দারুণ স্থিরতা দেখিয়ে জাল খুঁজে নেন রোনান সুলিভান, নিশ্চিত করেন শিরোপা।

ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় ভারত। তবুও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে বড় কোনো বিপদে ফেলতে পারেনি তারা। পাল্টা আক্রমণে বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে রোনানের ভাই ডেকলান সুলিভান মাঠে নামার পর আক্রমণে গতি বাড়ে। শেষ দিকে তার একটি দারুণ পাস থেকে সুযোগ পেলেও গোল করতে পারেননি রোনান।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুই দল একই গ্রুপে থাকায় একে অন্যকে ভালোভাবেই চিনত। ফলে ম্যাচজুড়ে ছিল কৌশল আর পাল্টা কৌশলের লড়াই।

শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে টাইব্রেকারে জিতে আবারও সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা ঘরে তুলল বাংলাদেশ।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮