নিহত ব্যক্তির নাম কেফায়েত উল্লাহ হালিম। তিনি ক্যাম্প-৭-এর ব্লক-এফ/২-এর বাসিন্দা বাদশা মিয়ার ছেলে এবং রোহিঙ্গা সংগঠন এআরও গ্রুপের নেতা। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ। তারা উভয়েই ক্যাম্প ৭-এর ব্লক-এ/৪ ও ব্লক-জি’র বাসিন্দা।
উখিয়াস্থ ১৪ এপিবিএনের এক বার্তায় জানানো হয়, কেফায়েত উল্লাহ হালিম, মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে করে ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে নিজ নিজ শেডে ফিরছিলেন। ফেরার পথে ক্যাম্প-৮/ইস্ট-এর এ/৩২ পয়েন্ট এবং ক্যাম্প-৭-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পাওয়া মাত্রই নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক কেফায়েত উল্লাহ হালিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জানায়, অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় পুলিশি কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সারা দেশ
উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতার মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা সংগঠন ‘এআরও’ গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৭ ও ৮-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
আরও
সারা দেশ
চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...
২০২৬-০৮-১৬ ২২:২২
সারা দেশ
সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...
২০২৬-০৮-১৬ ২০:০৭
সারা দেশ
বাউফলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও এনজিও!
পটুয়াখালীর বাউফলে ঋণ দেয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে একটি এনজিও উধাও হয়ে গেছে বলে অভিযোগ...
২০২৬-০৮-১৬ ২০:০৬
সারা দেশ
ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...
২০২৬-০৮-১৬ ১৯:৪৩
সারা দেশ
মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...
২০২৬-০৮-১৬ ১৯:৪১
সারা দেশ
পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ক...
২০২৬-০৮-১৬ ১৯:৪০