সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উদ্ধেগ - উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গাইবান্ধায় পরীক্ষায় বসলেন ৬৫ শিক্ষার্থী

উদ্ধেগ - উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গাইবান্ধায় পরীক্ষায় বসলেন ৬৫ শিক্ষার্থী

রাতভর উদ্ধেগ- উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গূরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হবার প্রায় দেড় ঘন্টা আগে প্রবেশপত্র(এডমিট) হাতে নিয়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। এ সময় তিনি জানান, প্রবেশপত্র ( এডমিট) না থাকায় তাদের পরীক্ষায় যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। 

পলাশবাড়ী উপজেলায় সব পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র (এডমিট কার্ড) হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।

এর আগে গতকাল (২০ এপ্রিল) বিদ্যালয়ে প্রবেশপত্র (এডমিট) না পেয়ে গূরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ জন পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তায় শরণাপন্ন হন। সেখানে কোন সমাধান না পেয়ে অবশেষে রাত সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী পৌর শহরে আদর্শ ডিগ্রী কলেজে এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। 

এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ওই অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা । 

তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় নির্বাহী কর্মকর্তা জানায়, শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাতের মধ্যে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের এমন আশ্বাসের পর রাত প্রায় ১০ টার দিকে তাদের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা ।

প্রসঙ্গত, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছর গাইবান্ধায় মোট ৬৮ টি কেন্দ্র ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন । এরমধ্যে ৪২ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১জন । এছাড়া ১৫ টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ( ভোগ) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন ও ১১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

 
 

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭